দীপক শেঠ, কলারোয়া : আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ সংসদীয় আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি সংগ্রাম করে আসছে। জীবন মানের উন্নয়নের জন্য ধানের শীষে ভোট প্রার্থনা করে তিনি বলেন, অবহেলিত এই এলাকার সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন।
তিনি বলেন-মানুষের কর্মসংস্থান, বাসস্থান, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ডসহ সব ধরনের নাগরিক সুবিধা ও নিরাপত্তা বিধানে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। ধানের শীষে ভোট দিয়ে দেশকে উন্নয়ন ও অগ্রগতির শীর্ষে নিয়ে যান। বুধবার ( ৪ ফেব্রুয়ারী) বিকেল ৪টায় কলারোয়ার পৌরসভার ৭, ৮ ও ৯নং ওয়ার্ড বিএনপির আয়োজনে মুরারীকাটি ইউনাইটেড হাইস্কুল ময়দানে আয়োজিত নির্বাচনি জনসভায় তিনি প্রধান অতিথি বক্তব্যে এ কথাগুলো বলেন।
বিএনপি প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব আরও বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের দেশ গঠনের যে স্বপ্ন, তা বাস্তবায়ন করতে ধানের শীষে আপনাদের মূল্যবান ভোটটি প্রার্থনা করছি। কেবলমাত্র ধানের শীষই পারে দেশবাসীর সকল আশা-আকাঙ্ক্ষার বাস্তব রূপ দিতে। পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ নির্বাচনি জনসভায় ধানের শীষের প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব কলারোয়ার ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ডে তাঁর ভূমিকা উল্লেখ করে বলেন, আপনারা যদি আমাকে সুযোগ দেন তাহলে এলাকার জলাবদ্ধতার সমাধান, বেত্রবতী নদীর উপর দ্বিতীয় ব্রিজ নির্মাণ, বিভিন্ন প্রতিষ্ঠানের নতুনভবনসহ রাস্তা-ঘাটের ব্যাপক উন্নয়ন করা হবে। আমি সকল নাগরিকের শান্তি ও নিরাপত্তা রক্ষায় আপনাদের পাশে থাকতে চাই।
এরপর কলারোয়া পৌর সদরে উপজেলা জামে মসজিদ সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পৌরসভা বিএনপির নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হয়। এ নির্বাচনি জনসভায় জেলা বিএনপির যুগ্ম আহবায়ক পৌরসভার সাবেক মেয়র আক্তারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন ধানের শীষের প্রার্থী সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।
পৃথকভাবে অনুষ্ঠিত এদুটি জনসভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা বিএনপির সহ-সভাপতি সাবেক অধ্যক্ষ রইছ উদ্দিন, সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রকিব মোল্লা, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক অধ্যক্ষ আবু বক্কার সিদ্দিক, যুগ্ম সাধারণ সম্পাদক, উপজেলা যুবদলের সাবেক সভাপতি শেখ আব্দুল কাদের বাচ্চু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ তামিম আজাদ মেরিন, বিএনপি নেতা অ্যাডভোকেট আব্দুস সামাদ, মোস্তফা আখলাকুর রহমান শেলী, অ্যাডভোকেট মিজানুর রহমান পিন্টু, গোলাম রসুল, সাবেক পৌর কাউন্সিলর মাগফুর রহমান রাজু, সাবেক পৌর কাউন্সিলর শেখ জামিল হোসেন, সাবেক পৌর কাউন্সিলর মফিজুল ইসলাম মফি, শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল ইসলাম, রফিকুল ইসলাম, এম এ রব শাহিন, শওকত হোসেন, মীর রফিকুল ইসলাম, ইয়াছিন আলি, ঠিকাদার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সাবেক ছাত্রদল নেতা শেখ ফরহাদ হোসেন তপু, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, উপজেলা যুবদলের আহবায়ক এম এ হাকিম সবুজ, তাওফিকুর রহমান সঞ্জু, কে, এম আশরাফুজ্জামান পলাশ, পৌর যুবদলের আহবায়ক আব্দুল মজিদ, সদস্য সচিব মোজাফফর হোসেন, ছাত্রদল নেতা শাহাজালাল আহমেদ সাজু, জিএম সোহেল, পৌর কৃষক দলের সদস্য সচিব রুহুল কুদ্দুস, রাকিবসহ বিএনপি ও এর সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।








