দীপক শেঠ, কলারোয়া: আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১( তালা- কলারোয়া) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল( বিএনপি)’র মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব মনোনয়নপত্র দাখিল করেছেন।

সোমবার(২৯ ডিসেম্বর) সকালে উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার জেবুন নাহারের কার্যালয়ে নির্বাচনী বিধিঅনুযায়ী মনোনয়নপত্র দাখিল করা হয়। মনোনয়নপত্র জমাদানকালে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার সিরাজুস সালেহীন, নির্বাচন অফিসার অনুজ গাইন, প্রার্থীর সফরসঙ্গী উপজেলা বিএনপি নেতা সাবেক অধ্যক্ষ রইছউদ্দীন, তালা বিএনপি নেতা মৃনাল কান্তি রায়, বিএনপি নেতা আব্দুর রকিব মোল্যা, শরিফুজ্জামান তুহিন প্রমুখ।

মনোনয়ন জমাদান শেষে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব বলেন, আসন্ন নির্বাচনে দলীয়ভাবে আমাকে মনোনীত করায় আপোষহীন নেত্রী, গণতন্ত্রের প্রতীক, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সকল কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি নির্বাচনীবিধির প্রতি সম্মান জানিয়ে বলেন সুষ্ঠ ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত নির্বাচনে জনগনের সঠিক মতামত প্রকাশে আশাবাদ ব্যক্ত করেন। তিনি নির্বাচিত হলে ধর্ম- বর্ণ নির্বিশেষে সকল মানুষের পাশে থেকে সেবক হিসাবে তালা- কলারোয়ার সার্বিক উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি প্রদান করেন। সবশেষে তিনি জনগণের প্রতি দোয়া প্রার্থনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *