তালা ( সাতক্ষীরা) প্রতিনিধি : তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দারের জন্মদিন উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (৯ জুন) সন্ধ্যায় তালা প্রেসক্লাবের হলরুমে কেক কেটে এ জন্মদিন উদযাপন করা হয়।
জন্মদিন উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তালা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান সাইদ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম দাদু, তালা থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক এস কে ফারুক হোসেন, তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জোয়ার্দার ফারুক হোসেন, যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান রেন্টু, সহ-সভাপতি আসাদুজ্জামান রাজু, অর্থ সম্পাদক মো. মুতাহিরুল হক শাহিন, ক্রীড়া সম্পাদক কাজী লিয়াকত হোসেন, উপ-প্রচার সম্পাদক আরিফ বিল্লাহ, নির্বাহী কমিটির সদস্য জয়দেব চক্রবর্তী, ইমরান হোসেন তাপস সরকার, রফিকুল ইসলাম নয়ন, শাহিনুর ইসলাম, সাংবাদিক মীর মিল্টন, জমিরউদ্দীন, হারুন অর রশীদসহ অন্যান্য সাংবাদিক ও সুধীজন।
অনুষ্ঠানে বক্তারা সেলিম হায়দারের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং পেশাগত জীবনের সাফল্য কামনা করেন। পরে কেক কাটা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে জন্মদিনের অনুষ্ঠান সম্পন্ন হয়।







