জি এম আমিনুল হক : সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের দরবাস্তিয়া গ্রামের কৃতি সন্তান অবসরপ্রাপ্ত চিকিৎসক আঃ রাজ্জাক ২৪সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে গ্রামবাসীদের মাঝে দু শতাধিক আম গাছের চারা বিতরণ করেন।
গ্রামের প্রতিটি পরিবারকে তিনি নিজস্ব অর্থায়নে একটি করে আম গাছের চারা বিতরণ করেন। গাছের চারা বিতরণ কালে ডাঃ আঃ রাজ্জাক বলেন- “গাছ লাগান,পরিবেশ বাঁচান” এই স্লোগানে উদ্বুদ্ধ হয়ে গ্রামের মানুষকে গাছের উপকারিতা সম্পর্কে অবহিত করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।
এসময় তিনি সমাজের বিত্তবানদের এধরণের সামাজিক কাজে অংশ গ্রহণ করার জন্য উদাত্ত আহবান জানান। সাতক্ষীরার বিখ্যাত হিমসাগর আম দেশের সীমানা পেরিয়ে ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। সাতক্ষীরার মাটি ও আবহাওয়া আম চাষের জন্যে উপযুক্ত। সেকারণে তিনি হিমসাগর আম গাছের চারা বিতরণ করেন। আমের চারা বিতরণের সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন শিক্ষক সামছুর রহমান,মাও: আঃ রহমান, ইমদাদুল ইসলাম, কেসমত আলীসহ গন্যমান্য ব্যক্তিবর্গ।







