দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ায় বিএনপি’র আয়োজনে সাংগঠনিক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(১৫ জানুয়ার) বেলা সাড়ে ১১ টায় কলারোয়া পৌর মিলনায়তনে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।

বক্তব্যে তিনি সকল স্তরের নেতাকর্মীদের ধৈর্য্য সহকারে শৃঙ্খলার মধ্য দিয়ে দলীয় কার্যক্রম পরিচালনার আহবান জানিয়ে সকল মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করে দলীয় ৩১দফা বাস্তবায়নে সাংগঠনকে শক্তিশালী করার প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি সকল পর্যায়ের দলীয় নেতাকর্মীদের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার উপর গুরুত্ব আরোপ করেন। খুব শীঘ্র গণতান্ত্রিক পন্থায় প্রথমে ওয়ার্ড ও ইউনিয়ন, পরে থানাসহ অন্যন্য কমিটি গঠন করতে হবে বলে জানান।

উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব আরও বলেন, দেশের পরিবর্তিত এ অবস্থায় তারুণ্য নির্ভর নেতৃত্ব প্রতিষ্ঠার বিষয়টি গুরুত্ব দিতে হবে। অভিজ্ঞ ও তরুণদের মিশেলে যুগোপযোগী নেতৃত্ব গড়তে হবে। সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রকিব মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক অধ্যক্ষ আবু বকর সিদ্দিক, যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফ হেসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের বাচ্চু, সাংগঠনিক সম্পাদক মাস্টার শেখ তামিম আজাদ মেরিন, বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম, সাবেক চেয়ারম্যান ইব্রাহীম হোসেন, ইউনিয়ন বিএনপি নেতা আব্দুর রহমান মুকুল, আমিনুর রহমান, সহকারী অধ্যাপক সাহাদাৎ হোসেন, মাফুজার রহমানখান চৌধুরী, রফিকুল ইসলাম, মাস্টার আজিজুর রহমান, জহুরুল ইসলাম, আশরাফুজ্জামান মন্টু, নাছির উদ্দীন, ডা. সিরাজুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন, মাস্টার আব্দুল মাজেদ, নুর ইসলাম, ডা. আব্দুল মজিদ, আনিছুর রহমান, ফজলুর রহমান মোল্লা, রওশন গাজী, সাবেক মেম্বার মুজিবর রহমান, রাশিদা আশরাফ, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, উপজেলা যুবদল আহবায়ক এমএ হাকিম সবুজ, সদস্য সচিব সাংবাদিক তাওফিকুর রহমান সঞ্জু, উপজেলা কৃষকদলের আহবায়ক মাস্টার মনিরুজ্জামান, মনিরুজ্জামান মনি, স্বেচ্ছাসেবকদলের মোশারফ হোসেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক শাহজালাল আহমেদ সাজুসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত দলীয় নেতা- কর্মীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *