নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় মাদক প্রতিরোধ, আইনশৃঙ্খলা ও নাগরিক নিরাপত্তা বিষয়ে গণসচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১১টায় দেবহাটা থানা-পুলিশের উদ্যোগে পারুলিয়ার গুরুত্বপূর্ণ স্থান চৌমুহনী এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীনের নির্দেশনায় সভায় অংশ নেন এএসআই আজিজুর রহমান ও কনস্টেবল বিল্লাল হোসেন।
এ সময় পারুলিয়া ইউনিয়ন বিএনপির নেতা নজরুল ইসলাম, আনারুল ইসলাম, লস্কর রবিউল, মোটরসাইকেল চালক সমিতির মনিরুল রব্বানী ও সাহেব আলীসহ স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।







