শহর প্রতিনিধি: পৌরসভা ৯ নং ওয়ার্ডের পশ্চিম পলাশপোল বাইতুল মোকাদ্দাস জামে মসজিদের ৩ বছর মেয়াদি কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) জুম্মার নামাজের পরে মসজিদ কমিটির প্রধান উপদেষ্টা সাবেক  কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগর এর সভাপতিত্বে মুসল্লিদের আলোচনা সাপেক্ষে  অধ্যক্ষ  মো. হাফিজ আল মাহমুদ কে সভাপতি ও  খোরশেদ আলম কে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।
 কমিটির অন্যান্যরা হলেন  উপদেষ্টা অ্যাডভোকেট আজিজুল ইসলাম ও মোঃ রেজাউল করিম, সহ-সভাপতি আব্দুল্লাহ আল মুরাদ প্রিন্স,সহকারি সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, যুগ্মসাধারণ সম্পাদক মোঃ শহিদুল মোড়ল,ক্যাশিয়ার আসাদুজ্জামান, সহযোগী ক্যাশিয়ার মো. ফজর আলী,ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল মালেক, সাংগঠনিক সম্পাদক মোঃ নজরুল ইসলাম টুকু,সদস্য আব্দুল,হাসান অলি,  জয়নাল, রানা খান, রমজান আলী, হোসেন আলী, আসাদুল ইসলাম, লিয়াকাত  হোসেন, মো.সেলিম, আব্দুল আলী, মোঃ লাভলু, একরামুল হোসেন,ড: মো. নুর ইসলাম ।
এ সময় নতুন কমিটির পক্ষ থেকে  মসজিদের পরিচালনা ও উন্নয়নে যারা এতদিন কাজ করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এবং তাদের প্রচেষ্টার ফলাফল হিসেবে মসজিদের অবস্থা নিয়ে সার্বিক আলোচনা করা হয়।
প্রধান উপদেষ্টা বলেন এই নতুন কমিটির প্রধান লক্ষ্য হবে মসজিদের ব্যবস্থাপনা আরও উন্নত করা, ধর্মীয় শিক্ষা কার্যক্রম সম্প্রসারণ করা। মসজিদের চলমান কাজগুলো দ্রুত সম্পাদন ও সকলকে নিয়ে কাজ করার আহ্বান জানান। পরিশেষে মসজিদের উন্নয়নকল্পে সকলের সহযোগিতা কামনা করেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *