নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর উপজেলার আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) বিকালে আল আমিন ট্রাস্ট মিলনায়তনে এ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।

জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও উপজেলা জামায়াতের আমির মাওলানা মোশাররফ হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওঃ হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ এমপি।

প্রধান অতিথি বলেন, কেবল মাত্র আল্লাহর গোলামী করার মাধ্যমেই সত্যিকার অর্থে ঈদের প্রাপ্তি পূর্ণ হবে। যতদিন পর্যন্ত সমাজ ও রাষ্ট্রে আল্লাহর আইন কুরআন ও সুন্নাহর বিধান উপেক্ষা করে মানুষের তৈরি আইন দ্বারা পরিচালিত হবে সেখানে আর যায় হোক সত্যিকার ঈদের খুশি থাকতে পারে না। নতুন কাপড় পরার জন্য ঈদ আসে নাই, ঈদ এসেছিল মানুষের অন্তরে আল্লাহর ভয় জাগ্রত রেখে কুরআন সুন্নাহর সৌন্দর্য্য সমাজে বাস্তবায়ন করতে। মুসলমানদের সত্যিকারের ঈদ তখনই হবে যখন আমরা মানবরচিত সকল মতবাদকে মুছে দিয়ে শুধুমাত্র আল্লাহর দেওয়া আইনের ভিত্তিতে রাষ্ট্র সহ সকল কিছু পরিচালনা করবো।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক এমপি। সাতক্ষীরা জেলা আমীর অধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক ওবায়দুল্লাহ, প্রভাষক ওমর ফারুক, মাওলানা ওসমান গনি।

মুহাদ্দিস আব্দুল খালেক এমপি বলেন—বক্তব্যে বলেন, ঈদ মুসলিম উম্মাহর জন্য আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য উপলক্ষ। এ ধরনের পুনর্মিলনী সমাজে ঐক্য, সহমর্মিতা ও সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা দেশ ও জাতির কল্যাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন—ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য আব্দুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী শহীদ হাসান, মানিকগঞ্জ পৌর আমীর হুমায়ুন কবীর, উপজেলা নায়েবে আমির মাষ্টার হাবিবুর রহমান, নায়েবে আমীর মাওঃ আজাদুল ইসলাম, সহকারী সেক্রেটারি মাওঃ আব্দুস সবুর, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা শহিদুল ইসলাম, রাবি সেক্রেটারি মেহেদী হাসান, সাবেক শিবির নেতা আল মামুন, মমিনুল ইসলাম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *