নিজস্ব প্রতিনিধি : ২৫ মার্চ গণহত্যা দিবস-২০২৬ উপলক্ষে ডি.বি ইউনাইটেড হাইস্কুলে সরকারি নির্দেশনা মেনে যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ মার্চ) সকালে ডি.বি ইউনাইটেড স্কুলের আয়োজনে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অফিস কক্ষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান মুকুল’র সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা স্বদেশ কুমার মল্লিক।

সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান মুকুল বলেন, “২৫ মার্চ শহীদ বুদ্ধিজীবী দিবস। বাংলাদেশের ইতিহাসে এক দুঃখজনক ও কলঙ্কময় দিন। ২৫ মার্চের গণহত্যা পাকিস্থানী হানাদার বাহিনীর আসল উদ্দেশ্য ছিল দেশটাকে মেধা শূণ্য করা। শোকাবহ এ দিনে আমি শহীদ বুদ্ধিজীবীসহ মুক্তিযুদ্ধের সকল বীর শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই এবং তাদের বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করছি।

বাঙালি জাতির বিজয়ের প্রাক্কালে হানাদার বাহিনী ও তাদের দোসররা এসব দেশপ্রেমিক শিক্ষাবিদ, সাংবাদিক, সাহিত্যিক, চিকিৎসক, বিজ্ঞানী, আইনজীবী, শিল্পী, প্রকৌশলী, দার্শনিক, রাজনৈতিক ও চিন্তাবিদসহ দেশের মেধাবী সন্তানদের নির্মমভাবে গুম ও হত্যা করে। এ পরিকল্পিত নৃশংস হত্যাযজ্ঞের মধ্য দিয়ে স্বাধীনতার দ্বারপ্রান্তে থাকা বাংলাদেশকে মেধাশূন্য করে একটি ব্যর্থ জাতিতে পরিণত করাই ছিল স্বাধীনতাবিরোধীদের মূল উদ্দেশ্য।”

গণহত্যা দিবসের তাৎপর্য তুলে ধরে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ডি.বি ইউনাইটেড হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক কঙ্কন কুমার দাস, বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুকুমার সরকার, আল-মামুন ও অভিভাবক মেহেদী হাসান প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে শহিদ পরিবার, ২৫ মার্চের গণহত্যায় শহিদ, জাতীয় চারনেতা ও মহান মুক্তিযুদ্ধে এবং ভাষার জন্য শহিদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এসময় এলাকার বীর মুক্তিযোদ্ধা ও বিদ্যালয়ের শিক্ষকবৃন্দরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *