নিজস্ব প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাতক্ষীরা জেলা ভূমিহীন কল্যাণ সংগঠনের উদ্যোগে গরিব ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (১৮ মার্চ) সকালেএ কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুল মান্নান।

সংগঠনের সাধারণ সম্পাদক কামরুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন ইসরাত জাহান, গোলাম মোস্তফা প্রমুখ। এসময় সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, সুবিধা বঞ্চিত মানুষের সঙ্গে ঈদেও আনন্দ ভাগাভাগি করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *