সাতক্ষীরা জেলা রোভার স্কাউটস এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার সকালে দক্ষিণ কাটিয়া মসজিদের সামনে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ স্কাউটস, রোভার অঞ্চলের সাবেক সম্পাদক মো মনিরুজ্জামান।

জেলা রোভার স্কাউটস এর কমিশনার রেজাউল করিম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সম্পাদক আবু তালেব, কোষাধ্যক্ষ কাজী আব্দুস সবুর, ঝাউডাঙ্গা কলেজের গভর্নিং বডির সভাপতি আমজাদ হোসেন, জেলা রোভার এর সাবেক কমিশনার এমদাদুল হক, সাবেক সম্পাদক এস এম আসাদুজ্জামান, জেলা রোভার স্কাউটস এর সহকারী কমিশনার নাজমুল হক, জেলা সিনিয়র রোভার মেট প্রতিনিধি আল শাহরিয়ার অনিক, রওনিক জাহান প্রাপ্তি, মসজিদের পেশ ইমাম মুজিবুর রহমান। পরে বাকালেও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *