​মেহেদী হাসান শিমুল : ​মাদক, জুয়া এবং ভিডিও গেমে যখন যুবসমাজ বিপদগামী, ঠিক সেই সময়ে সাতক্ষীরা শহরের পলাশপোলের মেধাবী তরুণ হিমেল সরকার (২৪) এক অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন।

নিজের মেধার জোরে তিনি আমেরিকার টেক্সাস এএন্ডএম বিশ্ববিদ্যালয়ে (Texas A&M University) স্কলারশিপ (ফুল ফান্ড) নিয়ে পিএইচডি করছেন। তার এই সাফল্যে বাবা-মা, শিক্ষক এবং সহপাঠীরা অত্যন্ত উচ্ছ্বসিত।

​হিমেল সরকার পলাশপোলের সরকারি চাকুরিজীবি কান্তিলাল সরকার ও শিক্ষিকা মঞ্জু সরকার দম্পতির সন্তান। ছাত্রজীবন থেকেই তিনি অত্যন্ত মেধাবী ছিলেন তিনি বুয়েটের ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং (WRE) বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেন।​জেএসসিতে তিনি যশোর বোর্ডে চতুর্থ স্থান এবং বুয়েটের ভর্তি পরীক্ষায় তৃতীয় স্থান লাভ করেন।​

এইচএসসি-তে পড়ালেখার পাশাপাশি টিউশনি করে তিনি মাসে প্রায় ৩০ হাজার টাকার বেশি উপার্জন করতেন।বর্তমানে আমেরিকান স্কলারশিপের অধীনে তিনি মাসিক প্রায় ২ লাখ ৮০ হাজার টাকা বৃত্তি এবং অতিরিক্ত ৫০ হাজার টাকা ফেলোশিপ পাচ্ছেন।

​হিমেল সরকার বর্তমানে গবেষণার কাজে ব্যস্ত সময় পার করছেন। তিনি জানিয়েছেন, পিএইচডি শেষ করে দেশে ফিরে তিনি দেশ ও জাতির সেবায় নিজেকে নিয়োজিত রাখবেন। তিনি শিক্ষার্থী ও যুব সমাজকে মাদক, জুয়া এবং মোবাইলে ভিডিও দেখা থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *