নিজস্ব প্রতিনিধি : ২০ পিচ ইয়াবাসহ এক যুবককে আটক করেছে সাতক্ষীরা সদরের কাটিয়া পুলিশ ফাঁড়ির সদস্যরা। বৃহস্পতিবার (২ জুলাই) ভোর রাতে সদরের কাশেমপুর কুচপুকুর এলাকায় এআটকের ঘটনা ঘটে।
আটককৃতের নাম আকতারুজামান শান্ত (২১)। সে ওই এলাকার রফিকুল ইসলামের ছেলে।
সাতক্ষীরা সদরের কাটিয়া ফাঁড়ির ইনচার্জ এসআই বুলবুল কবির জানান গোপন সংবাদের ভিত্তিতে কুচপুকুর এলাকায় অভিযান পরিচালনা করি। অভিযানে ২০ পিচ ইয়াবাসহ এক যুবককে আটক করা হয়। আটককৃত যুবকের বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।







