নিজস্ব প্রতিনিধি :সাতক্ষীরার প্রাক্তন রোভার স্কাউটদের সংগঠন স্বপ্নসিড়ির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৭ রমজান শহরের কফিভিলা রেস্টুরেন্টে ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন স্বপ্নসিড়ির সভাপতি নাজমুল হক।

প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের ভূগোল বিভাগের বিভাগীয় প্রধান আ ন ম গাউছার রেজা, বিশেষ অতিথি ছিলেন জেলা রোভার স্কাউটস এ-র কমিশনার রেজাউল করিম, সম্পাদক আবু তালেব, কোষাধ্যক্ষ কাজী আব্দুস সবুর, সরকারি মহিলা কলেজের প্রভাষক আশরাফ উদ্দিন, স্বপ্নসিড়ির উপদেষ্টা জামাল উদ্দিন, রেবেকা সুলতানা, প্রাক্তন সভাপতি আলতাফ হোসেন।

স্বপ্নসিড়ির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন এর পরিচালনা বক্তব্য রাখেন সহ সভাপতি ওহিদুল ইসলাম, বিশ্বজিৎ ঘোষ, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম বিপ্লব হোসেন, সাংগঠনিক সম্পাদক মীর তাহমিদুর রহমান, হাবিবুর রহমান হাবিব, জেলা সিনিয়র রোভার মেট প্রতিনিধি আল শাহরিয়ার অনিক, রওনিক জাহান প্রাপ্তি, সিয়াম, রোভার ফয়সাল আজম, হিমাংশু, আবির প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *