নিজস্ব প্রতনিধি: নারী কিশোরীর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং প্রান্তিক জনগোষ্ঠীর মানবাধিকার প্রতিষ্ঠায় নেটজ বাংলাদেশ এর সহযোগিতায় রিইব সংস্থার বাস্তবায়নে সাতক্ষীরা জেলা মানবাধিকার সুরক্ষা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে শহরের ম্যানগ্রোভ সভাঘরে জেলা মানবাধিকার সুরক্ষা কমিটির সাধারণ সম্পাদক মাহফুজা পারভীনের সভাপতিত্ব রিইব হোপ প্রকল্পের এরিয়া সমন্বয়কারী মোখলেছুর রহমান পিন্টুর সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেন মানবাধিকার সুরক্ষা কমিটির সদস্য ভারতেশ্বরী বিশ্বাস,কামরুল ইসলাম, জুলফিকার রায়হান, গৌরপদ দাস, আসাদুজ্জামান, আকবর আলী ও আশুলতা দাস প্রমুখ।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রিইব হোপ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মোল্লা আসলাম হোসেন। সভায় এযাবত অর্জন, ইউনিয়ন, পৌরসভা ও উপজেলা পর্যায়ের সমস্য সমাধানে করনীয়, মানবাধিকার লঙ্ঘন, নারী নির্যাতন ও বাল্যবিবাহ বন্ধে করনীয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। এছাড়া গনশুনানি অনুষ্ঠানে সারভাইভারদের পাঠানোর বিষয়ে আলোচনা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *