দীপক শেঠ, কলারোয়া : কলারোয়া আলিয়া মাদ্রাসায় শিক্ষা মন্ত্রনালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগের শিক্ষা সচিব পরিদর্শন করেছেন। শনিবার সকাল ৯ টায় গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব ড.খ ম কবিরুল ইসলাম মাদ্রাসায় নব নির্মিত ৪ তলা ভবনের কাজ পর্যবেক্ষণ করেন। তিনি এ সময় শিক্ষার মান উন্নয়নে পাঠদানসহ প্রতিষ্ঠানগত কার্যক্রমের খোঁজ খবর নেন।
পরে কলারোয়া আলিয়া মাদ্রাসার শিক্ষকদের সাথে মত বিনিময় করেন। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব ড.খ ম কবিরুল ইসলামের আগমনে মাদ্রাসার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেষ্ট দিয়ে স্বাগত জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) জহুরুল ইসলাম, মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আহমাদ আলী, জেলা প্রকৌশলীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষকবৃন্দ। পরে তিনি অভিযোগের ভিত্তিতে কলারোয়ায় কাকডাঙ্গা ফাযিল মাদ্রাসার নির্মিত চারতলা ভবনের কাজ পর্যবেক্ষণ করেন বলে জানা যায়।







