দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ায় কৃষকদলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় কলারোয়ায় সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের বাসভবন চত্বরে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপির প্রকাশনা সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।

বক্তব্যে তিনি বলেন বিএনপি উন্নয়ন ও উৎপাদনের রাজনীতিতে বিশ্বাসী। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কৃষিতে বৈপ্লবিক পরিবর্তন ঘটিয়ে কৃষিতে উৎপাদন বাড়িয়েছিলেন। উন্নয়ন ও উৎপাদনের চাকাকে সচল করেছিলেন। কৃষিপ্রধান দেশে কৃষিতে আধুনিকায়ন ঘটিয়েছে বিএনপি। বিএনপির সাংগঠনিক বুনিয়াদ আরও সুদৃঢ় করতে তৃণমূল পর্যায়ে সকলকে তিনি ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।

উপজেলা কৃষকদলের আহবায়ক মাস্টার মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে উপজেলার কেঁড়াগাছি ও কুশোডাঙ্গা কৃষকদলের পক্ষ থেকে সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক আলি হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফ হেসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের বাচ্চু, শিক্ষা বিষয়ক সম্পাদক প্রভাষক সালাউদ্দিন পারভেজ, উপজেলা কৃষকদলের সদস্য সচিব মনিরুজ্জামান মনি, যুগ্ম আহবায়ক শাহাবুদ্দিন, যুগ্ম আহবায়ক আনারুল ইসলাম, কৃষকদলের নেতা জিয়াউর রহমানকে (জিয়া), আব্দুল মজিদ বিশ্বাস, রবিউল ইসলাম সুজন, অহিদুজ্জামান খোকা, শেখ রফিকুল ইসলাম, আমিন হোসেন, শফিউল্লাহ বাবু প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *