দীপক শেঠ, কলারোয়া প্রতিনিধি : কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়ন বিএনপির উদ্দ্যোগে এক বর্ধিত সভার আয়োজন করা হয়। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জননেতা হাবিবুল ইসলাম হাবিবকে নির্বাচিত করার লক্ষ্যে এবং দলীয় ঐক্য সুদৃঢ় করতে বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীর অংশগ্রহণে মঙ্গলবার বালিয়াডাঙ্গা বাজারে এ বর্ধিত সভা ইউনিয়ন বিএনপি নেতা সাবেক ইউপি সদস্য মুজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, কলারোয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, ৫ নং কেঁড়াগাছি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আশরাফ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য দেন ডা. সিরাজুল ইসলাম,সহকারী অধ্যাপক আব্দুল মান্নান। বর্ধিত সভায় ইউনিয়নের ৯ ওয়ার্ডের বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের সভাপতি এবং সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *