বিশেষ প্রতিনিধি : বাবার সাথে পাকা ধান কেটে ফিরতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারালো সন্তান। ঘটনাটি ঘটেছে সাতক্ষীরার দেবহাটা উপজেলার বনবিবিতলার সংলগ্ন ধানের জমিতে। বজ্রপাতে নিহতের নাম দেবব্রত ঘোষ (২৮) তিনি উপজেলার দেবব্রত কোঁড়া পাকড়াতলা এলাকার শিতানাথ ঘোষের ছেলে। তিনি সাতক্ষীরার চায়না-বাংলা হাসপাতালের কর্মচারী ছিলেন।

দেবহাটা থানার ওসি গোলাম কিবরিয়া হাসান বলেন, ‘বজ্রপাতে এক যুবকের মৃত্যুর খবর শুনে তাঁদের বাড়িতে গিয়ে খোঁজখবর নিয়েছি। পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় (মঙ্গলবার) রাতে স্থানীয় শ্মশানে যুবকের শেষকৃত্যের কাজ সম্পন্ন করা হয়েছে।’

প্রতিবেশী গোপাল দাশ জানান, দেবব্রত সিভি হাসপাতালের রিসিপশনে চাকরি করতেন। ছুটিতে বাড়ি এসে আকাশে মেঘ দেখে (মঙ্গলবার) বিকেলে দেবব্রত তাঁর বাবার সঙ্গে স্থানীয় বিলে ধান কাটতে যান। কাজ শেষ করে বৃষ্টির শুরুর আগে তাঁর বাবা বাড়িতে চলে যান। আর দেবব্রত ঝড়-বৃষ্টির শুরু হলে বিল থেকে আসার সময় বজ্রপাতের কবলে পড়েন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *