দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে দুই ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার(১৪ মে) দুপুরে পৃথক অভিযান চালিয়ে এক আম ব্যবসায়ী ও এক রাইচ মিল ব্যবসায়ীকে ওই জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জহুরুল ইসলাম। আদালত সূত্রে জানা যায়, উপজেলার বেলতলা বাজারে আমের আড়ৎ এ অপরিপক্ক আম বিক্রির অভিযোগে অভিযান পরিচালনাকালে মেসার্স পালোয়ান ফল ভান্ডারের মালিক আনোয়ারুল ইসলাম(৪০) কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯’র ৫২ ধারা মোতাবেক  ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অপর অভিযানে কেরালকাতা ইউনিয়নের পুটুনি গ্রামের মেসার্স আলী অটো রাইচ মিল মালিক রজব আলী(৪২) কে পন্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন -২০১০’র ৪(১৪) ধারা মোতাবেক ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমান আদালতের বেঞ্চ সহকারী হিসাবে দায়িত্বে ছিলেন ইউএনও অফিসের আব্দুল মান্নান। এ সময় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জহুরুল ইসলাম জানান ভোক্তা অধিকার সংরক্ষণে ও সমাজে যে কোন অপরাধমূলক কর্মকান্ড দমনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *