দীপক শেঠ, কলারোয়া : কলারোয়া সীমান্তে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ভারতীয় ওষুধ ও শাড়ি উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) কলারোয়ায় মাদরা, কাকডাঙ্গা ও চান্দুড়িয়া বিওপির সদস্যরা পৃথকভাবে ওই অভিযান পরিচালনা করেন। সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) প্রেসবিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, কাকডাঙ্গা বিওপির সদস্যরা অভিযান চালিয়ে সীমান্তবর্তী ভাদিয়ালি দখলের মোড় নামক স্থান থেকে ৩ লাখ ৮৫ হাজার টাকার ভারতীয় ওষুধ উদ্ধার করেন।
অপরদিকে মাদরা বিওপির সদস্যরা কলারোয়া সীমান্তের ভাদিয়ালি ও চান্দা নামক স্থান থেকে ৬৫ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও ওষুধ উদ্ধার করেন।
একই দিনে চান্দুড়িয়া বিওপির সদস্যরা সীমান্তের কাদপুর থেকে ২ লাখ ১০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ উদ্ধার করেন। সবমিলিয়ে কলারোয়া সীমান্তে মঙ্গলবার বিজিবির অভিযানে ৬ লাখ ৬০ হাজার টাকার ভারতীয় ওষুধ ও শাড়ি উদ্ধার করা হয়। তবে উদ্ধার অভিযানের একটি ঘটনায়ও বিজিবি সদস্যরা আটক করতে পারেননি কাউকে।
সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি,জি স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তি মারফত মঙ্গলবার এ তথ্য সাংবাদিকদের নিশ্চিত করা হয়।







