দীপক শেঠ, কলারোয়া: কলারোয়ায় ব্র্যাকের আয়োজনে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের আওতায় কমিটি গঠন ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(১১ সেপ্টেম্বর) সকাল ১০ টায় শ্রীপতিপুর উন্নয়ন পরিষদের (উপ) হলরুমে ওই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) জহুরুল ইসলাম।
ব্র্যাক হেলথ প্রোগ্রামের জেলা ম্যানেজার সোহেল রানার পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জয়নাল আবদীন ও ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ হুমায়ুন কবির। অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ক্লাইমেন্ট চেন্জ প্রজেক্ট অফিসার অমিত কুমার সরকার ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন হেলথ সমন্বয়কারী সামিয়া সুলতানা।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও জহুরুল ইসলাম বলেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলে আমরা উপকূলবাসী মারাত্মক ঝুঁকির মধ্যে বসবাস করছি।
গ্রিনহাউজ ইফেক্ট পরিবেশের উপর প্রভাবের কারণে জলবায়ুর উপর প্রভাবে ঋতু পরিবর্তনের ক্ষেত্রে প্রাকৃতিক বিপর্যয় রোধে সকলকে সচেতন হওয়ার আহবান জানান। ব্র্যাকের এই আয়োজনকে ধন্যবাদ জানিয়ে তিনি প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলায়  ইমার্জেন্সি হেলথ রেসপন্ডার গ্রুপ সদস্যদের বড় ধরনের ভূমিকা পালন করবে আশাবাদ ব্যক্ত করেন।
এই কর্মসূচিতে উপজেলার ১২ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার ৯ সদস্য বিশিষ্ট কমিটির গঠন করা হয়। কমিটিতে পৌরসভার প্রধান সমন্বয়ক হিসাবে নির্বাচিত হয়েছেন মেহেদী হাসান ও সহকারী প্রধান সমন্বয়ক হলেন মিজানুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *