দীপক শেঠ, কলারোয়া : কলারোয়া ফারিয়ার আয়োজনে ৯ম কে,পি,পি, এল ক্রিকেট টূর্নামেন্ট অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করা হয়েছে। শুক্রবার(২১ নভেম্বর) সকালে সরকারি হাইস্কুল ফুটবল মাঠে কলারোয়ায় কর্মরত বিভিন্ন ফার্মাসিটিউক্যাল কোম্পানির রিপ্রেনজেটিভদের সংগঠন “ফারিয়ার” আয়োজনে ওই ৪ দলীয় কে,পি,পি,এল ক্রিকেট টূর্ণামেন্ট অনুষ্ঠিত হয়।
টুর্ণামেন্টে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে টাইগার্স অব কলারোয়া ও রানার আপ হওয়ার গৌরব অর্জন করে লাইনস্ অব কলারোয়া। টূর্ণামেন্টের সেরা ব্যাটমান নির্বাচিত হয়েছেন শামিম, টূর্ণামেন্টের সেরা বোলার নির্বাচিত হয়েছে শরিফ ও ম্যান অব দ্যা সিরিজ নির্বাচিত হয়েছেন শরিফ।
ফাইনাল খেলার শুরুতে উভয় দলের খেলোয়াড়দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন উপজেলা যুবদলের আহবায়ক এম,এ,হাকিম সবুজ, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন।
খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করছেন ফারিয়ার উপজেলা সভাপতি মোঃ মুছা কালিমুল্লাহ। ম্যাচগুলো পরিচালনা করেন মাসউদ পারভেজ মিলন, ফারুক হোসেন স্বপন, সাজেদুল করিম তপু, জাহাঙ্গীর হোসেন। স্কোরের দায়িত্ব পালন করেন মাসউদুল ইসলাম মাসুদ। ধারাভাষ্যে ছিলেন শেখ শাহাজাহান আলী শাহিন ও ফজলুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *