দীপক শেঠ, কলারোয়া : কলারোয়া থানা পুলিশের উপস্থিতিতে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে, শনিবার(২২ নভেম্বর) ভোরে কলারোয়া পৌরসভাধীন শ্রীপতিপুর গ্রামের এক আমবাগানে।
গাছের ডালের রশিতে ঝুলন্ত যুবক সুমন(৪৮) একজন ইজিবাইকের ম্যাকানিক। সে শাহানেওয়াজের ছেলে। জানা গেছে, উপজেলার শ্রীপতিপুর গ্রামের সুমন শনিবার গভীর রাতের কোন একসময় সকলের অজান্তে  বাড়ির পিছনের আম বাগানে গাছের ডালে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করে।  ওই দিন ভোর রাতে বিষয়টি স্থানীয়রা জানতে পেরে থানা পুলিশকে  জানালে  ঘটনাস্থলে এসে মৃত সুমনের মরদেহ উদ্ধার করা হয়। তবে এটি আত্মহত্যা – নাকি হত্যা সেটি এলাকাবাসি নিশ্চিত হতে পারেনি।
ঝুলন্ত লাশ উদ্ধারের বিষয়টি থানার অফিসার ইনচার্জ( ওসি) সাইফুল ইসলাম নিশ্চিত করে জানান লাশ সাতক্ষীরা মর্গে প্রেরণ করা হয়েছে। তিনি আরো বলেন পোস্টমর্টেম’র রিপোর্ট শেষে  সুমনের প্রকৃত মৃত্যুর কারন জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *