দীপক শেঠ, কলারোয়া : কলারোয়া আলিয়া কামিল মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে মাদ্রাসার হলরুমে আয়োজিত অনুষ্ঠানে ২০২৫ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয় এবং ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়।
মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আহমদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির গভর্নিং বডির সভাপতি ও দুর্নীতি দমন কমিশনের পরিচালক ড.খাঁন মো. মীজানুল ইসলাম সেলিম।
বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী ঝাউডাঙ্গা ইয়াং মুসলিম জেনারেশনের চেয়ারম্যান মো. আনিসুর রহমান ও সোনাবাড়িয়া সোনারবাংলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আশফাকুর রহমান বিপু।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাংবাদিক প্রভাষক মো. আরিফ মাহমুদ, প্রভাষক মাওলানা মো. আসাদুজ্জামান ফারুকী, মোর্তুজা হাসান, তাজউদ্দীন আহমদ রিপন, আসাদুজ্জামান আসাদসহ অভিভাবকগন।
এবতেদায়ী ও দাখিল স্তরের শ্রেনি শিক্ষকগন একে একে ফলাফল ঘোষণা করেন এবং অতিথিবৃন্দ শিক্ষার্থীদের হাতে পুরুষ্কার তুলে দেন। বিশেষ অতিথির বক্তব্যে আনিসুর রহমান বলেন, ‘জমি-বাড়ীর জন্য বিনিয়োগ না করে, সন্তানের জন্য বিনিয়োগ করুন। একজন সন্তান মানুষের মত শিক্ষিত মানুষ হলে পরবর্তী প্রজন্মের মাঝে ধারাবাহিকতা বজায় থাকবে এবং দেশ ও জাতি উপকৃত হবে।’
প্রধান অতিথির বক্তব্যে খাঁন মীজানুল ইসলাম সেলিম বলেন, ‘সময় এসেছে মাদ্রাসা শিক্ষা গ্রহন করে সমাজে, দেশে ও জাতিকে উপকৃত করার। তাই আপনার সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে তুলুন।’ পরে কলারোয়া থেকে প্রকাশিত অন-লাইন নিউজ পোর্টাল কলারোয়া নিউজ, দৈনিক নতুন সূর্য, কলারোয়া প্রতিদিন ও এসএম নিউজকে সম্মমনা স্মারক প্রদান করা হয়।
এছাড়াও মাদ্রাসার শিক্ষকদের মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে অবদান রাখায় পুরস্কৃত করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন।







