দীপক শেঠ, কলারোয়া : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১( তালা- কলারোয়া) সংসদীয় আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের গণসংযোগ ও নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

প্রতীক বরাদ্দের পর আনুষ্ঠানিকভাবে কলারোয়া উপজেলাতে ইউনিয়ন ভিত্তিক প্রথম সভাটি অনুষ্ঠিত হয় ৮ নং কেরালকাতা ইউনিয়নের সিংগা হাইস্কুল মাঠে। শুক্রবার(২৩ জানুয়ারী) বিকালে কেরালকাতা ইউনিয়ন বিএনপি’র আয়োজনে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক সাবেক এমপি ধানের শীষ প্রতীকের প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব।

বক্তব্যে তিনি বিএনপি চেয়ারপার্সন দেশনেতা তারেক রহমানের নেতৃত্বে দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে দীর্ঘবছরের অবহেলিত তালা- কলারোয়া উন্নয়নে নিজেকে জনগণের মাঝে থেকে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি নির্বাচিত হযে জনগণের সেবক হিসাবে বিএনপি’র প্রতিশ্রুতিমতে প্রতিটি মানুষের কর্মসংস্থান, বাসস্থান, স্বাস্থ্যসেবা, ফ্যামিলি কার্ডসহ সব ধরনের নাগরিক সুবিধা ও নিরাপত্তা বিধানে অগ্রণী ভূমিকা রাখবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন।

সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে ধানের শীষে ভোট দেয়ার আহবান জানিয়ে ইউনিয়ন ও ওয়ার্ড ভিত্তিক সকল দলীয় নেতা- কর্মীদের মানুষের পাশে থাকার আহবান জানান। জনসভায় বিপুল সংখ্যক নারী -পুরুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। জনসভার পূর্বে প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব বিভিন্ন এলাকায় ভোটার ও সাধারন মানুষের সাথে কূশল বিনিময় করেন।

অনুষ্ঠিত নির্বাচনী সভায় ইউনিয়ন সভাপতি মাস্টার আজিজুর রহমানের সভাপতিত্বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা উপজেলা বিএনপি’ সভাপতি মৃনাল কান্তি রায়, সাধারন সম্পাদক অধ্যাপক শফিকুল ইসলাম, কলারোয়া বিএনপি’র মুখপাত্র অধ্যাপক রইছউদ্দীন, তালা বিএনপি নেতা ইউপি চেয়ারম্যান এস মফিদুল হক লিটু, সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, কলারোয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রকিব মোল্লা, সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফ হেসেন, উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের বাচ্চু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ তামিম আজাদ মেরিন, সাধারন সম্পাদক জহুরুল ইসলাম, আ: রাজ্জাক, আ: হাসান , জেলা যুবদল নেতা মমতাজুল ইসরাম চন্দন, পৌর বিএনপির সহ.সভাপতি মোস্তফা আখলাকুর রহমান শেলী, উপজেলা যুবদলের আহ্বায়ক এমএ হাকিম সবুজ, সদস্য সচিব তাওফিকুর রহমান সঞ্জু, ব্যবসায়ী নেতা শওকত হোসেন, মীর রফিকুল ইসলাম, খালিদ খান, বদরুজ্জামান, উপজেলা ছাত্রদলের আহবায়ক শাহজালাল আহমেদ সাজুসহ ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি’র সকলস্তরের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *