দীপক শেঠ, কলারোয়া : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ সংসদীয় আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব বলেন, দলীয় ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে প্রতিটি মানুষের কর্মসংস্থান, বাসস্থান, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ডসহ সব ধরনের নাগরিক সুবিধা ও নিরাপত্তা বিধান করা হবে। তিনি সকল স্তরের ভোটারদেরকে ধানের শীষে ভোট দিয়ে গণতান্ত্রিক অধিকারকে সুপ্রতিষ্ঠিত করতে এগিয়ে আসার আহবান জানান।
বৃহস্পতিবার( ২৯ জানুয়ারী) বিকেলে চন্দনপুর হাইস্কুল চত্বরে বিএনপি আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। বিএনপি প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব আরও বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের দেশ গঠনের যে স্বপ্ন, তা বাস্তবায়নে আপনাদের মূল্যবান ভোটটি ধানের শীষ প্রতীকে প্রয়োগ করে সরকার গঠনে অংশীদার হতে আহবান করছি।
চন্দনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুল হক সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ নির্বাচনি জনসভায় ধানের শীষের প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব কলারোয়ার ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ডে তাঁর ভূমিকা উল্লেখ করে বলেন, নির্বাচিত হলে চন্দনপুর হাইস্কুলসহ এলাকার সকল প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন করা হবে।
উপজেলা সাংগঠনিক সম্পাদক বিএনপি নেতা মাস্টার তামিম আজাদ মেরিন ও ফারুক আনসারির পরিচালনায় অনুষ্ঠিত এ নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা বিএনপির সহ-সভাপতি সাবেক অধ্যক্ষ রইছ উদ্দিন, সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রকিব মোল্লা, তালা উপজেলা বিএনপির সভাপতি বাবু মৃনাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, জালালপুর ইউপি চেয়ারম্যান মফিদুল ইসলাম লিটু, যুগ্ম সাধারন সম্পাদক শেখ আ: কাদের বাচ্চু, সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফ হোসেন, কলারোয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, চন্দনপুর ইউনিয়ন বিএনপি সাধারন সম্পাদক আশরাফুজ্জামান মন্টু, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম মগু, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল হাসান পলাশ, ইউপি চেয়ারম্যান মফিদুল হক লিটু, ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম, বিএনপি নেতা গোলাম রসুল, উপজেলা যুবদলের আহ্বায়ক এমএ হাকিম সবুজ, উপজেলা কৃষক দলের আহবায়ক মাস্টার মনিরুজ্জামানসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, প্রধান অতিথি বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব বক্তব্যকালে হঠাৎ শারীরিকভাবে অসুস্থ হলে তাঁকে তাৎক্ষনিকভাবে সু-চিকিৎসা নিতে সাতক্ষীরায নিয়ে যাওযা হয়। অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে সামাজিক মাধ্যমসহ বিভিন্নভাবে আল্লাহর দরবারে তাঁর সুস্থতা কামনা করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত তিনি অনেকটা সুস্থতা লাভ করেছেন বলে জানা যায়।







