দীপক শেঠ, কলারোয়া : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের সমর্থনে উপজেলা বিএনপি’র আয়োজনে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার(৯ ফেব্রুয়ারী) বিকালে কলারোয়া সরকারি পাইলট হাইস্কুল মাঠে সভাটি অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত হাজার হাজার নারী- পুরুষের উপস্থিতিতে সভাটি জনসমুদ্রে পরিনত হয়।

সাধারন ভোটারদের এই উচ্ছ্বসিত জনসভাটিতে ধানের শীষ প্রতীকের শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে ওঠে। জনতার ঢলে উচ্ছ্বসিত জনসভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-১ সংসদীয় আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। বক্তব্যে তিনি তালা- কলারোয়ার মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে নিরলসভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

তিনি সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার নেতৃত্বে অতীতে তালা-কলারোয়ার উন্নয়নের কথা তুলে ধরে আগামীতে দলের চেয়ারপার্সন তারেক জিয়ার নেতৃত্বে দেশ গঠনের আশাবাদ ব্যক্ত করে এলাকার উন্নয়নে অসম্পূর্ণ কাজ সম্পন্ন করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তিনি হিন্দু- মুসলিম সহ ধর্মপ্রাণ মানুষের প্রতি শ্রদ্ধা ও ভালবাসা জানিয়ে বলেন আগামীতে তালা- কলারোয়ার মানুষের মাঝে কোন ভেদাভেদ থাকবে না। যে যার ধর্ম – সে নিজের বিশ্বাসে পালন করবে। তাই মানুষ হিসাবে আমরা সকলেই সৌর্হাদ্যপূর্ণ পরিবেশে বসবাস করে সকল ধর্ম- বর্ণ মানুষের সেবক হিসাবে এলাকার উন্নয়নে কাজ করে যেতে চাই।

তিনি দল-মত, ধর্ম- বর্ণ ও শ্রেণী বৈষম্য নির্বিশেষে সকলকে আগামী ১২ ফেব্রুয়ারী ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান। অনুষ্ঠিত বিশাল জনসভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি’র সিনিয়র সহ- সভাপতি আবাদুর রশবদ মিয়া। উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক শেখ আব্দুল কাদের বাচ্চু, সাংগঠনিক সম্পাদক মাস্টার তামিম আজাদ মেরিন ও সাবেক ছাত্রদল নেতা মমতাজুল ইসলাম চন্দনের পরিচালনায় সভায় অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদী, যুগ্ম আহবায়ক সাবেক মেয়র গাজী আখতারুল ইসলাম,

তালা বিএনপির সভাপতি বাবু মৃণাল কান্তি রায়, সাধারন সম্পাদক অধ্যাপক শফিকুল ইসলাম, কলারোয়া উপজেলা বিএনপির সহ- সভাপতি সাবেক অধ্যক্ষ রইছ উদ্দিন, সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের সহধর্মিণী ও সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট শাহানারা পারভীন বকুল, উপজেলা সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রকিব মোল্লা, উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফ হোসেন, সাবেক অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম, ধানের শীষ প্রতীকের প্রার্থী সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের পুত্র খান মোহাম্মদ জাইছি, বিএনপি নেতা আখলাকুর রহমান শেলী, এমএ রব শাহিন, বিএনপি নেতা রবিউল ইসলাম ও ইব্রাহিম হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান এসএম শহিদুল ইসলাম ও আসাদুজ্জামান আসাদ, উপজেলা মহিলা দলের সভানেত্রী মিসেস রাশিদা আশরাফ, বিএনপি নেতা আখলাখুর রহমান শেলী, আব্দুর রাজ্জাক, আশরাফুজ্জামান মন্টু, উপজেলা যুবদলের আহ্বায়ক এমএ হাকিম সবুজ, সদস্য সচিব তাওফিকুর রহমান সঞ্জু, যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু জাফর, আলমগীর কবির, মামুন কবির, পৌর যুবদলের আহ্বায়ক আব্দুল মজিদ, সদস্য সচিব মোজাফফর হোসেন, জাকির হোসেন জিকো, কৃষক দলের আহ্বায়ক মাস্টার মনিরুজ্জামান, আনারুল ইসলাম, তাঁতি দলের আহ্বায়ক আব্দুল জলিল, সদস্য সচিব জিয়াউর রহমান জিয়া, উপজেলা ছাত্রদলের আহবায়ক শাহজালাল আহমেদ সাজু, পৌর ছাত্রদলের জি এম সোহেলসহ বিএনপি ও এর সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *