দীপক শেঠ, কলারোয়া: সাতক্ষীরা-১ (তালা- কলারোয়া) সংসদীয় আসনে নব-নির্বাচিত এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহকে কলারোয়ায় গণসংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা শাখার আয়োজনে ওই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সোমবার (২৩ ফেব্রুয়ারী) বিকালে সরকারি পাইলট হাইস্কুল মাঠে সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত প্রধান অতিথি নবনির্বাচিত সাংসদ অধ্যক্ষ ইজ্জত উল্লাহ বক্তব্যে বলেন, মহান আল্লাহতালা এ বিজয়ে আমাদেরকে আরো মানুষের কাছাকাছি আসার সুযোগ করে দিয়েছেন। সাথে সাথে সেই মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। তালা-কলারোয়ার জনগণ হামলা- মামলা সহ সকল ভয়ভীতি ও রক্ত চক্ষুকে উপেক্ষা করে দাড়িপাল্লায় ভোট দিয়ে এক নজিরবিহীন ইতিহাস সৃষ্টি করেছেন।

‎তিনি আরো বলেন, নির্বাচনের আগে আমি একটি দলের প্রার্থী হিসেবে নির্বাচন করেছি কিন্তু সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর আমি শুধু একটি দলের নয়, দলমত নির্বিশেষে সকলের এমপি।

‎কলারোয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা কামরুজ্জামান এর সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা শহিদুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত গণ সংবর্ধনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, তালা উপজেলা নায়েবে আমীর ডাঃ মাহমুদুল হক, কর্মপরিষদ সদস্য মাওলানা ওমর আলী, কলারোয়া উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আব্দুর রাজ্জাক, অধ্যক্ষ মাওলানা আম্মাদ আলী, অধ্যক্ষ আশফাকুর রহমান বিপু ও মাষ্টার শওকত আলীসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *