দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ায় বি,এস,এইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়ের ৪ শিক্ষার্থী জুনিয়র বৃত্তি পরীক্ষায়-২৫’ সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করেছেন। সম্প্রতি যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কতৃক প্রকাশিত ফলাফলে জানা যায়, সিংগা হাইস্কুলে অধ্যায়নরত মেধাবী ছাত্রী মিথিলা ফারজানা জিনিয়া( রোল নং- ৩১৮৫৭৭), হাবিবা খাতুন( রোল নং-৩১৮৫৭৬) ও মেধাবী ছাত্র মাসুদ রানা( রোল নং-৩১৮৫৮৪), সঞ্জয় কুমার দাস( রোল নং-৩১৮৫৮৩) ৮ম শ্রেণীর বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত হয়।

বৃত্তিপ্রাপ্তরা জানায়, আমাদের এই সাফল্যের জন্য পিতা- মাতা ও স্কুলের শিক্ষকদের অবদান অনস্বিকার্য। আমরা সকলের প্রতি কৃতজ্ঞ ও দোয়াপ্রার্থী।

জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফলে শিক্ষার্থীদের সাফল্য অর্জনের বিষয়টি স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রফিকুল ইসলামের অনুভূতি জানতে চাইলে বলেন, আমি খুব আনন্দিত। তবে ফলাফল আরো ভাল আশা করেছিলাম। ফলাফলে আমি স্কুলের সকল শিক্ষকমন্ডলীসহ শিক্ষার্থীদের পিতা- মাতার অবদানকে ধন্যবাদ জানায়। তিনি শিক্ষাজীবনে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীসহ সকল শিক্ষার্থীর উচ্চ শিক্ষালাভ করে প্রকৃত মানুষ হিসাবে নিজেকে গড়ে তুলতে আর্শীবাদন্তে দোয়া প্রার্থনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *