দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২৬’ উৎযাপন করা হয়েছে। “দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, তারুণ্যের বাংলাদেশ গড়বো”- এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দিবসটি উৎযাপনে র‍্যালি, আলোচনা সভা, ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপণা বিভাগের আয়োজনে মঙ্গলবার(১০ মার্চ) সকালে দিবসটি পালনে র‍্যালি শেষে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফ হোসেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাইদুর রহমান রেজা, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা আবু তালেব, পল্লী উন্নয়ন অফিসার এসএমএ সোহেল, উপজেলা নির্বাচন কর্মকর্তা অনুজ কুমার গাইন, মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার আক্তার, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জিয়াউল হক, উপজেলা সহকারী প্রোগ্রামার মোতাহার হোসেন, ফায়ার সার্ভিস স্টেশন কমান্ডার হুমায়ুন কবির, কলারোয়া প্রেসক্লাবের আহ্বায়ক তাওফিকুর রহমান সঞ্জু, যুগ্ম আহ্বায়ক এমএ সাজেদ, সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সাংবাদিক আতাউর রহমান, দেলোয়ার হোসেন প্রমুখ।

আলোচনা সভা শেষে উপজেলা চত্বরে ফায়ার সার্ভিস এর ফায়ার ফাইটাররা ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া প্রদর্শন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *