দীপক শেঠ, কলারোয়া : কলারোয়া সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি।

শুক্রবার (১৩ মার্চ) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) প্রেসবিজ্ঞপ্তি মারফত জানায়, মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩ এস এর ০৮ আরবি হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন উত্তর ভাদিয়ালি নামক স্থান হতে ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ আটক করে।

কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত মেইন পিলার ১৩/৩ এস এর ৬ আরবি হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন ভাদিয়ালি নামক স্থান হতে ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয় শার্টের পিস আটক করে। মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩ এস এর ৯ আরবি হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন তেঁতুলতলা মাঠ নামক স্থান হতে ৩৫ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে।

সুলতানপুর বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৬/৩ এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন আমবাগান নামক স্থান হতে ১ লাখ ৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ আটক করে।

এছাড়া হিজলদি বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩ এস এর ১৪ আরবি হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন বড়ালি নদীরপাড় নামক স্থান হতে ২০ লাখ ৪৪ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইল ডিসপ্লে আটক করে।

আভিযানিক দল সর্বমোট ২২ লাখ ৭৮ হাজার টাকা মূল্যের চোরাচালানী পণ্য আটক করে বলে জানানো হয়। সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক কাজী আশিকুর রহমান, ওএসপি, পিএসসি স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তি মারফত এ উদ্ধার অভিযানের সত্যতা নিশ্চিত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *