দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ায় ২ নং জালালাবাদ ইউনিয়ন বিএনপি’র আয়োজনে ৯টি ওয়ার্ডের কমিটি গঠনের লক্ষে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(৭ আগষ্ট) বিকালে স্থানীয় ইউনিয়ন বিএনপির আয়োজনে সিংহলাল দাখিল মাদ্রাসা মাঠে ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি নরুল ইসলামের সভাপতিত্বে কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী বক্তব্য রাখেন সাতক্ষীরা -১ (তালা কলারোয়া ) আসনের সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।
ভার্চুয়ালি বক্তব্যে তিনি বলেন, আগামী নির্বাচনে জালালাবাদ ইউনিয়নসহ তালা কলারোয়ার প্রত্যেকটি ইউনিয়নে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সাধারণ মানুষকে সম্মান করতে হবে, তাদের কোন কষ্ট দেয়া যাবে না। জমি দখল ও চাঁদাবাজি করা যাবে না। বিরোধী দলীয় নেতাকর্মীদের সাথে দুর্ব্যবহার করা যাবে না। সব মিলিয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
এ ছাড়া আগামী নির্বাচনে তিনি যদি নির্বাচিত হতে পারেন তাহলে তালা কলারোয়ার অসমাপ্ত কাজগুলি সম্পন্ন করারও অঙ্গীকার ব্যক্ত করেন । এসময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন তালা ও কলারোয়া উপজেলার টিম লিডার জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদী, কলারোয়া উপজেলা বিএনপির মুখপাত্র সাবেক অধ্যক্ষ রইছউদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রকিব মোল্লা, উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের বাচ্চু, সাবেক অধ্যক্ষ আবু বকর সিদ্দিক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ তামিম আজাদ মেরিন, ছাত্র বিষয়ক সম্পাদক প্রভাষক সালাউদ্দিন পারভেজ, স্থানীয় বিএনপি নেতা রবিউল ইসলাম, সিরাজুল ইসলাম, কামরুল ইসলাম, পাইলট, ডালিম হোসেন, আপেল, আজগর আলী, আব্দুল গফুর সহ শতশত নেতাকর্মী। অধিবেশন শেষে টিম লিডার প্রত্যেকটি ওয়ার্ডের দলীয় ফরম পূরণকৃত নেতা কর্মীদের উপস্থিতিতে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করেন। অত্যন্ত শান্তি-শৃঙ্খলা মাধ্যমে উক্ত ইউনিয়নের কাউন্সিল অধিবেশন সম্পন্ন হয়।
এ দিকে অধিবেশনে উপস্থিত নেতাকর্মীরা আগামী নির্বাচনে তালা কলারোয়া আসনের সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবকে বিপুল ভোটে জয়লাভ করার অঙ্গীকার ব্যক্ত করেন।








