দীপক শেঠ, কলারোয়া: কলারোয়ায় ৫৩তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২৫’র উপজেলা পর্যায়ের খেলার শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার(২ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় সরকারি পাইলট হাইস্কুল মাঠে  জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জহুরুল ইসলাম ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবেদীনের সভাপতিত্বে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সরকারি পাইলট হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ তামিম আজাদ মেরিন, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ মোল্লা, উপজেলা একাডেমিক সুপারভাইজার তাপস কুমার দাস, প্রধান শিক্ষক শামসুল হক, ইসরাঈল হোসেন, সহ ক্রীড়া পরিচালক আঃ মান্নান, আঃ গফুর,শফিকুল ইসলাম, আবুল কালাম আজাদ, স্বপন চৌধুরী, সিরাজুল ইসলাম, আজিজুর রহমান, শেখ সেলিম, আবু বক্কর সিদ্দীক, নারায়ন ঘোষ,  মাহফুজা খানম, শিরিনা আক্তারসহ বিপুল সংখ্যক দর্শকবৃন্দ। দিনব্যাপী খেলার মধ্যে ছিলো বালিকাদের ক্রিকেট, ভলিবল,ব্যাডমিন্টন (একক,দ্বৈত),  বর্ষা , চাকতি ও লৌহ গৌলক নিক্ষেপ, লং ও হাই জাম্প।
ক্রিকেটে কাজীরহাট গালর্স হাইস্কুল চ্যাম্পিয়ান ও কয়লা মাধ্যমিক বিদ্যালয় রানার আপ হওয়ার গৌরব অর্জন করে।  সমগ্র  অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *