তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরায় ঋশিল্পী ইন্টারন্যাশনালের উদ্যোগে দুস্থ, প্রতিবন্ধী ও দরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। সোমবার (১৩ জুলাই) বেলা ১২টায় সাতক্ষীরার বিনেরপোতা এলাকায় ঋশিল্পী ইন্টারন্যাশনালের প্রশিক্ষণ কক্ষে আয়োজিত এ কর্মসূচিতে ১০০ জন হতদরিদ্র ও প্রতিবন্ধী মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমান। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঋশিল্পী ইন্টারন্যাশনালের পরিচালক সৈয়দ মোহাম্মদ খালেদ।
প্রধান অতিথির বক্তব্যে হাবিবুল ইসলাম হাবিব বলেন, মানবিক সকল কাজের সাথে তিনি সবসময় থাকবেন। এ সময় তিনি সাতক্ষীরা জেলা পরিষদের পক্ষ থেকে এই মানবিক সংস্থাকে চার লক্ষ টাকা সহযোগিতা করার ঘোষণা দেন।







