দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ায় আন্তর্জাতিক নার্সেস দিবস- ২৫’ পালিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে সোমবার(১২ মে) সকাল ১০টায় বর্ণাঢ্য র‍্যালি’র মধ্য দিয়ে দিবসের শুভ সূচনা হয়। আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ। নার্সিং পেশার উন্নতি অর্থনৈতিক সমৃদ্ধি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি পালনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার( আর এমও) ডাক্তার বাপি দাস। বক্তব্যে তিনি, নার্সদের স্বাস্থ্য ও কল্যাণের উপর গুরুত্ব আরোপ করে বলেন নার্সরা সুরক্ষিত থাকলে ও তাঁদের স্বাস্থ্য ঠিক থাকলে অর্থনীতি শক্তিশালী হবে।

সভায় অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার হাসান মামুনুর রহমান, সহকারী ডেন্টাল সার্জেন ডাক্তার সাইফুল ইসলাম, নার্স সুপারভাইজার বিলকিস খাতুন, সিনিয়র নার্স পুতুল সিকদার, মন্জুয়ারা খাতুন, মাফুজা খাতুন ও কবিতা রানীসহ নার্সিং কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। সব শেষে নার্সদের অংশগ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *