দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ায় আন্তর্জাতিক নারী দিবস-২৬ উৎযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে দিবসটি পালনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রবিবার(৮ মার্চ) সকাল সাড়ে ১০ টায় অসংখ্য নারীর অংশগ্রহনে র্যালিটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ পরিষদ মিলনায়তনে সমবেত হয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) জেবুন নাহার।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নূরুন নাহার আক্তারের স্বাগত বক্তব্য শেষে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিনিয়র মৎস্য কর্মকর্তা সায়দুর রহমান রেজা হোসেন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুসফিয়াতুন নাহার, নারী নেত্রী লতিফা আক্তার বানু, আনসার ভিডিপি কর্মকর্তা হালিমা খাতুন, সাংবাদিক এমএ সাজেদ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও অসংখ্য নারী নেতৃবৃন্দ।







