দীপক শেঠ, কলারোয়া: কলারোয়া প্রেস ক্লাবে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার(৭ মার্চ) কলারোয়া আরএফসি রেস্তরাঁয় ওই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। কলারোয়া প্রেস ক্লাবের আহবায়ক তাওফিকুর রহমান সঞ্জুর সভাপতিত্বে ইফতারপূর্ব সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের যুগ্ম আহবায়ক এমএ সাজেদ।
প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লুর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার মেহের উল্লাহ, থানার ওসি (তদন্ত) হারুন অর রশিদ মৃধা, পাবলিক ইনস্টিটিউটের সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমান, প্রচার সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের যুগ্ম সম্পাদক রমজান আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক রবিউল ইসলাম, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, কলারোয়া নিউজের প্রকাশক প্রভাষক আরিফ মাহমুদ, এনটিভির অনলাইন রিপোর্টার সহকারী অধ্যাপক কেএম আনিছুর রহমান, সাংবাদিক আতাউর রহমান, আসাদুজ্জমান আসাদ, সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম, আবু রায়হান মিকাঈল, ওহিদুজ্জামান খোকা, মনিরুল ইসলাম মনি, সুজাউল হক, কাজী সিরাজ, দেলোয়ার হোসেন, সোহাগ হোসেন, আসাদুজ্জমান আসাদ, সাজিদ প্রমুখ।
দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন আরবি প্রভাষক সাংবাদিক মাওলানা আসাদুজ্জামান ফারুকী। এ দিকে, পবিত্র মাহে রমজানে প্রতিবছরের ন্যায় কলারোয়া প্রেসক্লাবে অনুষ্ঠিত ইফতার মাহফিলে সকলের সৌহার্দ্যপূর্ণ অংশগ্রহনে মাহফিলটি সার্থক ও প্রাণবন্ত হওয়ায় কলারোয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক দীপক শেঠ আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করেছেন।







