দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ায় জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ-২৫’ পালিত হয়েছে। “দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি পালন করা হয়।
বুধবার (২৬ নভেম্বর) সকাল ১০ টায় এক বর্ণাঢ্য শোভাযাত্রা পৌরসদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে প্রাণীসম্পদ কার্যালয় চত্ত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার(রুটিন দায়িত্ব) রিয়াজ উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা জামায়াতের আমীর মাওঃ কামরুজ্জামান, উপজেলা কৃষি অফিসার এস,এম এনামুল ইসলাম, সাংবাদিক ও ব্যবসায়ী এস,এম জাকির হোসেন, সফল খামারী হামিদুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও খামারিগণ।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষন অফিসার জিয়াউল ইসলাম জিয়া। দিবসে উপজেলার বিভিন্ন এলাকা থেকে প্রান্তিক খামারীরা দেশীয় জাতের নানা ধরনের প্রাণী প্রদর্শণ শেষে শ্রেষ্ঠ খামারীদেরকে পুরুস্কৃত করা হয়।







