দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ায় অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ অভিযান কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার(২৪ নভেম্বর) সকাল ১১ টায় কলারোয়া খাদ্য গুদাম চত্বরে কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (রুটিন দায়িত্বে) রিয়াজ উদ্দিন আহমেদ। অটো রাইসমিল মালিক আঃ হাকিমের চাল সংগ্রহের মাধ্যমে শুভ সূচনা করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এস,এম এনামুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ আসাদুজ্জামান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হাফিজুর রহমান, খাদ্য গুদাম কর্মকর্তা আবুল হাসান, উপজেলা প্রোগ্রাম অফিসার মোতাহার হোসেন, খাদ্য পরিদর্শক শীবপদ ঘোষ, মিল মালিক সমিতির সভাপতি ওয়াহিদুজ্জামান, সাধারন সম্পাদক রফিক হোসেন, রাইস মিল মালিক আ: হাকিম, সাজু, সাঈদুর, কৃষক আতিয়ার রহমান ও প্রান্তিক কৃষকবৃন্দ।

উল্লেখ্য, ২০২৪-২৫ অর্থ বছরে কলারোয়ায় ১০১ মে: টন ক্রয়ের লক্ষ্য প্রতি কেজি আমন ধানের মূল্য- ৩৪ টাকা ও ৬০৮ মে: টন চাল সংগ্রহে প্রতি কেজি চালের মূল্য ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে বলে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *