দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ায় থানা পুলিশ অভিযান চালিয়ে মাদকসহ ৭ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (২ আগস্ট) পৃথক সময়ে কলারোয়া থানা পুলিশের একটি চৌকস দল উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে ৭ ব্যক্তিকে আটক করা হয়। অভিযানে তাদের কাছ থেকে ৩২০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

আটককৃত আসামীরা হলেন, দেয়াড়া সানা পাড়ার গোলাম মোস্তফা সানা (৪৪), ফয়সাল আহম্মেদ (২৩),মোঃ হাবিবুল ইসলাম (২৫), মোঃ আব্দুর রহিম (৪০), মোঃ মাসুদ আলম (৩২), বুলবুল আহম্মেদ ও লাঙ্লঝাড়া গ্রামের মোঃ হাসান। আটককৃতদের সাতক্ষীরা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানা যায।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *