দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ায় অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘প্রিমিয়ার ছাত্র সংঘে’র আয়োজনে মাদ্রাসার কোমলমতি শিশুদের মাঝে ঈদ উপহার হিসাবে বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার(১৬ মার্চ) এ উপলক্ষে কলারোয়া আলিয়া কামিল মাদরাসায় আয়োজিত অনুষ্ঠানে ক্রীড়া ব্যক্তিত্ব শিক্ষক শেখ শাহাজাহান আলি শাহিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংগঠনের অন্যতম উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক এনায়েত খান টুন্টু, সংগঠনের ৫ নং কেঁড়াগাছি ইউনিয়ন সভাপতি রোকনুজ্জামান, সদস্য সাকিব হাসান, মাসুদ, মামুন সজিবসহ মাদ্রাসার সম্মানিত শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠান পরিচালনা করেন প্রিমিয়ার ছাত্র সংঘের উপদেষ্টা বর্ণমালা প্রেসের কর্ণধর মো. আসাদুজ্জামান আসাদ। উল্লেখ্য, প্রতি বছরের মতো এবারো, সংগঠনের প্রধান উপদেষ্টা কলারোয়ার কৃতি সন্তান অস্ট্রেলিয়া প্রবাসী আলতাফ হোসেন লাল্টুর সহযোগিতা ও নির্দেশনায় সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আফজাল ফুয়াদ অভির প্রচেষ্টায় প্রিমিয়ার ছাত্র সংঘের পক্ষ থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৬০ জন শিশু শিক্ষার্থীর হাতে ওই ঈদ সামগ্রী তুলে দেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *