দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ার ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি যক্ষা নিয়ন্ত্রণ প্রকল্পের অধীনে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের আওতায় এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(২৯ জুলাই) সকাল ১১টায় শ্রীপতিপুর ইউনিয়ন পরিষদের হলরুমে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেরা নির্বাহী অফিসার (ইউএনও) জহুরুল ইসলাম। ব্র্যাক স্বাস্থ্য প্রোগ্রাম সাতক্ষীরার ব্যবস্থাপক সোহেল রানার পরিচালনায় কর্মশালায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার নীতিশ চন্দ্র গোলদার, উপজেলা সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন-অর-রশিদ, ফায়ার সার্ভিস স্টেশন লিডার হুমায়ন কবির।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্র্যাক যক্ষা নিয়ন্ত্রন কর্মসূচির প্রোগ্রাম অফিসার সামিয়া সুলতানা, ফিল্ড অর্গানাইজার আনারুল ইসলাম, রেশমা খাতুন, মিঠুন কুমার বিশ্বাস। দুই দিন ব্যাপী এ কর্মশালায় ১২টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার ১১৭ জন অংশগ্রহণকারী অংশগ্রহন করেন।







