দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ায় ৫৩তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা, ৪৬তম বিজ্ঞান মেলা ও শিক্ষার গুনগত মান উন্নয়নে মাধ্যমিক পর্যায়ে শিক্ষকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার(১৪ জানুয়ারী) সকাল ১১ টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) জহুরুল ইসলাম। সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবেদীন, কলারোয়া সরকারি কলেজের প্রতিনিধি হিসেবে সহকারী অধ্যাপক জহুরুল ইসলাম, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ মোল্লা, উপজেলা একাডেমিক সুপারভাইজার তাপস কুমার দাস, জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আমানুল্লাহ আমান, সুপার মোঃ আঃ সাত্তার, সরকারি জি,কে,এম,কে পাইলট হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ তামিম আজাদ মেরিন, শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজের প্রতিনিধি সহকারী অধ্যাপক মোঃ শাহাদাত হোসেন, প্রধান শিক্ষক হরিসাধন ঘোষ, প্রধান শিক্ষক আকতার আসাদুজ্জামান চান্দু, মোঃ শামসুল হক, আঃ আলিম, রুহুল আমিন, মাদ্রাসার সুপার মোঃ মুজিবুর রহমান, আঃ মালেক, মোঃ আলতাফ হোসেন সহ ভিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষক প্রতিনিধিবৃন্দ।
সভায় আলোচনা সাপেক্ষে নিদিস্ট সময় মেনে শ্রেনি কার্যক্রম পরিচালনার তাগিদ দেন, প্রত্যেক প্রতিষ্ঠানে জানুয়ারি মাসের মধ্যেই “তারুণ্য উৎসব” উদযাপন করতে হবে, জানুয়ারি মাসেই প্রতিষ্ঠানে খেলার আয়োজন করতে হবে, আগামী ২২ ও ২৩ শে জানুয়ারি তে উপজেলা চত্বরে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হবে, নির্ধারিত প্রতিষ্ঠানগুলো কে অবশ্যই বিজ্ঞান বিষয় আবিষ্কার প্রদর্শণ করা এবং ছাত্র ও ছাত্রীদের অংশগ্রহন, ৫৩ তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার আগামী ২,৪ও ৫ ফেব্রুয়ারীতে উপজেলা পর্যায়ের খেলাগুলো এবং আগামী ২২ জানুয়ারি বিজ্ঞান অলিম্পিয়াড ও ২৩ শে জানুয়ারি বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বলে জানা যায়।







