দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ায় হিজলদী সীমান্তে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে সাড়ে ৪ কেজি রুপার গহনা উদ্ধার করা হয়েছে। তবে উদ্ধারকালে কোন পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি। মঙ্গলবার(১৪ জানুয়ারী) দুপুরে হিজলদী বিওপি’র বিজিবি সদস্যরা সীমান্তে টহলকালে ভারত থেকে অবৈধভাবে পাচার হয়ে আসা ওই রুপার গহনা উদ্ধার করা হয়। সাতক্ষীরা-৩৩ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে হিজলদী বিওপির বিজিবি জোয়ানরা মঙ্গলবার সীমান্তে টহলকালে এক ব্যক্তিকে ধাওয়া করে। ধাওয়া খেয়ে ওই ব্যক্তি জঙ্গলে একটি প্লাস্টিক ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে ৪ কেজি ৫০০ গ্রাম ভারতীয় রুপার গহনা উদ্ধার করা হয়। এ সময় ওই চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত রুপার গহনার আনুমানিক বাজার মূল্য ৯ লাখ ৯৪ হাজার ৫০০ টাকা বলে জানা যায়। উদ্ধারকৃত রুপার গহনা সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা দেওয়ার প্রস্তুতি চলছে বলে বিজিবি সূত্র জানায়।







