নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়া সড়ক দুর্ঘটনায় ৩ জন আহত হয়েছে। গতকাল রাত ৯ টায় মটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ব্রজাবক্স বাজারে মনোয়ারার দোকানে মেরে দেয়। এ সময় কলারোয়ার চান্দুরিয়ার মিয়ারাজ আলীর পুত্র আরিফুল ইসলাম মারাত্মক আহত হয়।

স্থানীয়রা জানায়, গতকাল রাতে যশোর দিক থেকে মটর সাইকেলে তিন জন আসছিলো। ব্রজাবাক্সে আসলে মটর সাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে মেরে দেয়। এসময় চালক আরিফুল ইসলাম, শাকিল ও আশিক আহত হয়েছেন। মারাত্মক আহত আরিফুল মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়ে বর্তমানে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *