হাফিজুর রহমান শিমুল : সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার ১০২ নং আহছানিয়া ঘোজাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি-২০২৬ গঠন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নতুন কমিটি গঠন করা হয়।

কমিটি গঠন কার্যক্রম পরিচালনা করেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. সেলিম এবং বিদ্যালয়ের সহকারী শিক্ষক মমতাজ উদ্দিন। নবগঠিত কমিটিতে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও বিদ্যালয়ের জমিদাতা সদস্য মো. সিরাজুল ইসলাম সভাপতি নির্বাচিত হয়েছেন।

অভিভাবক সদস্য মোস্তাফিজুর রহমান সহ-সভাপতি এবং বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন।এছাড়া কমিটির সদস্য হিসেবে রয়েছেন অবসরপ্রাপ্ত চাকরিজীবী তহিদুর রহমান রানা, বিদ্যোৎসাহী সদস্য মোহাম্মদ আলী, ইউনিয়ন পরিষদ সদস্য আবু মুসা, মাধ্যমিক শিক্ষক প্রতিনিধি আবুল হোসেন, বিদ্যোৎসাহী মহিলা সদস্য উমারাণী মণ্ডল, অভিভাবক সদস্য নুরজাহান খাতুন, অর্চনা মণ্ডল ও আব্দুল মাজেদ গাজী।

শিক্ষক প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেয়েছেন সহকারী শিক্ষক মো. জাহিদুল ইসলাম।কমিটি গঠন অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সুধীজন উপস্থিত ছিলেন।

নবনির্বাচিত সভাপতি জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও বিদ্যালয়ের জমিদাতা সদস্য মো. সিরাজুল ইসলাম বলেন, “একটি শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন শুধু অবকাঠামো নির্মাণের মধ্যেই সীমাবদ্ধ নয়; শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ করা এবং একটি নিরাপদ ও আধুনিক শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ। বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষকদের সঙ্গে সমন্বয়, অভিভাবকদের সম্পৃক্ততা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মেধা বিকাশে আমরা আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *