পাটকেলঘাটা সাতক্ষীরা প্রতিনিধি : ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ-এর উদ্যোগে সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা এলাকার ৫০ জন মডেল কৃষক নিয়ে বাধন ফুড প্যালেসে জৈব বালাইনাশক (বায়োপেস্টিসাইড) ব্যবহারের ওপর এক কৃষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মোঃ মোস্তাফিজুর রহমান, রিজনাল সেলস ম্যানেজার, ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ, খুলনা । এছাড়াও উপস্থিত রবিউল ইসলাম , টিএসও, সাতক্ষীরা, ব্র্যাক সিডের পাটকেলঘাটা বাজারের ডিলার মোঃ রফিকুল ইসলাম টুটুল, মেসার্স মায়েরদোয়া বীজ ভান্ডার এবং ডিলার কেশব কুমার সাধু, মেসার্স মুকুন্দ সীড ফার্ম।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, কৃষি উদ্যোক্তা, অনেক রিটেইলার অংশগ্রহণ করেন। কর্মশালায় জৈব বালাইনাশকের গুরুত্ব, নিরাপদ খাদ্য উৎপাদন, সমন্বিত বালাই ব্যবস্থাপনা (IPM) এবং পরিবেশবান্ধব আধুনিক কৃষি প্রযুক্তি বিষয়ে কৃষকদের প্রশিক্ষণ প্রদান করা হয়।
অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারী কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড সবজি বীজ ও জৈব বালাইনাশক বিতরণ করা হয়।







