নিজস্ব প্রতিনিধি : বি.ডি.এফ প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন উপলক্ষে আলোচনা সভা ও নির্বাচন শুক্রবার (১০ জুলাই) বিকেল ৫টায় অনুষ্ঠিত হয়েছে। আহ্বায়ক কমিটির আহ্বায়ক ইসমাইল হোসেনের সভাপতিত্বে, সদস্য সচিব মুকুল হোসেনের পরিচালনায় এবং সদস্য মেহেদী হাসান শিমুলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়। নির্বাচন পরিচালনার জন্য তিন সদস্যবিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।

কমিটির সদস্যরা হলেন এস.এম. ইসমাইল হোসেন, গ্রাম্য চিকিৎসক জিয়াউর রহমান জিয়া এবং আব্দুস সামাদ। নির্বাচনে সভাপতি পদে দৈনিক পত্রদূত-এর প্রতিনিধি জি.এম. আমিনুল হক ১০ ভোট পেয়ে নির্বাচিত হন।

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক কালের চিত্র-এর প্রতিনিধি আব্দুল হাকিম ৬ ভোট পান। সাধারণ সম্পাদক পদে দৈনিক যুগের বার্তা-এর প্রতিনিধি আরশাদ আলী ১২ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক চৌকোশ-এর প্রতিনিধি আবু সাঈদ ৪ ভোট লাভ করেন।

নির্বাচনে বিজয়ী সভাপতি জি.এম. আমিনুল হক ও সাধারণ সম্পাদক আরশাদ আলী ক্লাবের সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁরা সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, পারস্পরিক সম্প্রীতি ও বি.ডি.এফ প্রেস ক্লাবের সার্বিক উন্নয়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। সভা শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সদস্যরা তাদের সফলতা কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *