দেশের স্বনামধন্য বেসরকারি টিভি চ্যানেল যমুনা টিভির অনলাইন নিউজ পোর্টালে “সাতক্ষীরায় শিশুসহ ৪ নারীকে আটকে ঘর জ্বালিয়ে দেয়ার চেষ্টার অভিযোগ” শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন কালিগঞ্জ উপজেলার চম্পাফুল ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য সাত্তার মোড়ল।
প্রকাশিত সংবাদ ভিত্তিহীন উল্লেখ করে ইউপি সদস্য সাত্তার মোড়ল জানান, প্রকাশিত সংবাদে রাজাপুর গ্রামের শেখ মফুর আলীর ছেলে জাহাঙ্গীর আলমের বক্তব্য মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।
প্রকৃতপক্ষে সর্বজনীন গোরস্থানের জন্য যে জায়গাটি এলাকাবাসী প্রস্তাবিত করেছে সেটি পানি উন্নয়ন বোর্ডের খাস ও পরিত্যক্ত জমি। ডিসিআর অনুযায়ী ওই জমির ভোগ দখলকারী মৃত. রুহুল কুদ্দুস সরদারের ছেলে বাবু ও সালাউদ্দীন। এবিষয়ে আদালতে মামলা ও চলমান রয়েছে। এলাকাবাসীর সর্বজনীন গোরস্থান নির্মাণ ব্যহত করতে ও মামলায় জিততে জাহাঙ্গীর আলম হামলা, লুটপাট, ভাংচুরের মিথ্যা নাটক সাজিয়েছে যা অত্যন্ত দুঃখজনক। আমি এমন মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
সাত্তার মোড়ল
ইউপি সদস্য চম্পাফুৃল ইউপি ৫নং ওয়ার্ড, কালিগঞ্জ, সাতক্ষীরা।







